ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। শুরুটা ভালো হলেও এগোচ্ছে ধীরগতিতে। পানি পানের বিরতির আগে এখন পর্যন্ত ১৪ ওভার ব্যাটিং করে সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান। শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন হেনরি নিকোলস ও নিক কেলি। উদ্বোধনী জুটি হয় ২১ রানের। ২৩ বলে ৭ রান করা কেলির স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াংয়ের উইকেটও পেতে পারতেন তিনি। ১ রানে থাকা অবস্থায় স্লিপে তার ক্যাচ ছাড়েন সাইফ হাসান। পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৮ রান যোগ হয় কিউইদের। আর পানি পানের বিরতির আগে বোর্ডে রান ১ উইকেটে ৫৫। আইএন

ধীরে এগোচ্ছে নিউজিল্যান্ড, বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট

সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করছে নিউজিল্যান্ড। শুরুটা ভালো হলেও এগোচ্ছে ধীরগতিতে। পানি পানের বিরতির আগে এখন পর্যন্ত ১৪ ওভার ব্যাটিং করে সংগ্রহ ১ উইকেটে ৫৫ রান।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরেবাংলায় টস জিতে নিউজিল্যান্ডের হয়ে ওপেনিংয়ে নামেন হেনরি নিকোলস ও নিক কেলি। উদ্বোধনী জুটি হয় ২১ রানের।

২৩ বলে ৭ রান করা কেলির স্টাম্প উপড়ে ফেলেন শরিফুল ইসলাম। এরপর উইল ইয়াংয়ের উইকেটও পেতে পারতেন তিনি। ১ রানে থাকা অবস্থায় স্লিপে তার ক্যাচ ছাড়েন সাইফ হাসান।

পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৮ রান যোগ হয় কিউইদের। আর পানি পানের বিরতির আগে বোর্ডে রান ১ উইকেটে ৫৫।

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow