ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার ধুনট উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ছুরিকাহত মিলন মিয়া (২৫) ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান অভিযোগ করে বলেন, ‘রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এসময় সেখানে উপস্থিত স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’ তবে রাত সোয়া ১১টার দিকে এ বিষয়ে জানতে উপজেলা জামায়াত ইসলামীর আমির আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জাগো নিউজকে এ ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেন। এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির

ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

বগুড়ার ধুনট উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে ছাত্রদলের এক নেতাকে ছুরিকাঘাত করা হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহত মিলন মিয়া (২৫) ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি। তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ধুনট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান অভিযোগ করে বলেন, ‘রাতে মিলন তার নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে অবস্থান করছিলেন। এসময় সেখানে উপস্থিত স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।’

তবে রাত সোয়া ১১টার দিকে এ বিষয়ে জানতে উপজেলা জামায়াত ইসলামীর আমির আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জাগো নিউজকে এ ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

এল.বি/ইএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow