‘ধুরন্ধর ২’ ঘিরে নতুন বিতর্ক
বলিউড সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টারকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের একাংশ আপত্তি জানালে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক আদিত্য ধর। সম্প্রতি অভিযোগ ওঠে, ছবির একটি পোস্টারে অভিনেতা রণবীর সিংকে পাগড়ি ও কড়া পরে সিগারেট খেতে দেখা যাচ্ছে, যা শিখ ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এ ঘটনায় গত ১৭ মার্চ ‘শিখ অব মহারাষ্ট্র’ নামের একটি সংগঠন ছবির নির্মাতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে। বিষয়টি নিয়ে এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন আদিত্য ধর। তিনি বলেন, ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ দেশ-বিদেশের দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে, তাতে তিনি কৃতজ্ঞ। তবে তার নজরে এসেছে, কিছু অফিসিয়াল প্রোমোশনাল কনটেন্ট বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।তিনি আরও জানান, একটি ভুয়া ছবিতে দেখানো হয়েছে-হামজা বা জসকিরত পাগড়ি পরে ধূমপান করছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং নির্মাতাদের কোনো অফিসিয়াল রিলিজের অংশ নয়। ইচ্ছাকৃতভাবেই এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি। আদিত্য ধর বলেন, শিখ সম্প্রদায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং ছব
বলিউড সিনেমা ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টারকে কেন্দ্র করে শিখ সম্প্রদায়ের একাংশ আপত্তি জানালে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ছবির পরিচালক আদিত্য ধর।
সম্প্রতি অভিযোগ ওঠে, ছবির একটি পোস্টারে অভিনেতা রণবীর সিংকে পাগড়ি ও কড়া পরে সিগারেট খেতে দেখা যাচ্ছে, যা শিখ ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে। এ ঘটনায় গত ১৭ মার্চ ‘শিখ অব মহারাষ্ট্র’ নামের একটি সংগঠন ছবির নির্মাতাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে।
বিষয়টি নিয়ে এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন আদিত্য ধর। তিনি বলেন, ‘ধুরন্ধর দ্য রিভেঞ্জ’ দেশ-বিদেশের দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছে, তাতে তিনি কৃতজ্ঞ। তবে তার নজরে এসেছে, কিছু অফিসিয়াল প্রোমোশনাল কনটেন্ট বিকৃত করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
তিনি আরও জানান, একটি ভুয়া ছবিতে দেখানো হয়েছে-হামজা বা জসকিরত পাগড়ি পরে ধূমপান করছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং নির্মাতাদের কোনো অফিসিয়াল রিলিজের অংশ নয়। ইচ্ছাকৃতভাবেই এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
আদিত্য ধর বলেন, শিখ সম্প্রদায়ের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং ছবিতে বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীলতা ও সম্মানের সঙ্গে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের এডিট করা কনটেন্টকে তিনি দুরভিসন্ধিমূলক বলেও মন্তব্য করেন।
দর্শকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, শুধুমাত্র অফিসিয়াল কনটেন্টে বিশ্বাস রাখতে এবং এআই-তৈরি ভুয়া তথ্যের ফাঁদে পা না দিতে।
উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ ছবিতে রণবীর সিং অভিনয় করেছেন এক ভারতীয় গুপ্তচরের চরিত্রে, যার প্রকৃত পরিচয় জসকিরত সিং রাঙ্গি-একজন শিখ। পরিবারের ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে গিয়ে তিনি জেলে যান এবং পরে গুপ্তচর হিসেবে পাকিস্তানে যান।
আরও পড়ুন:
ঘন লম্বা চুলে ধরা দিলেন টাক মাথার ‘দ্য রক’
চার বছর পর ফিরছেন বিরল রোগে আক্রান্ত জনপ্রিয় গায়িকা
ছবিতে ‘হামজা’ নামের একটি চরিত্রকে ধূমপান করতে দেখা গেলেও, সেটিকে ঘিরেই ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলে দাবি নির্মাতাদের। সব মিলিয়ে, ভুয়া পোস্টারকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে সংশ্লিষ্টরা।
এমএমএফ
What's Your Reaction?