‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট অব্যাহত, ৩৮তম দিনেও বক্স অফিসে চমক

নির্মাতা আদিত্য ধরের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে। প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ কাড়ার পাশাপাশি আয়েও তৈরি করেছে নতুন নতুন রেকর্ড। সিনেমাটির প্রভাব এতটাই যে, একাধিক বড় বাজেটের সিনেমাকেও পেছনে ফেলেছে এটি। চলতি বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ শুধু ভারতেই নয়, এটি পাকিস্তানেও বেশ আলোচনায় রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমলেও, ছুটির দিনে এলেই আবার ঘুরে দাঁড়াচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। পাশাপাশি সিনেসার গানগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’র সঙ্গে প্রতিযোগিতা থাকলেও বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছে ‘ধুরন্ধর ২’। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র তথ্যমতে, মুক্তির ৩৮তম দিনে শনিবার সিনেমাটি আয় করেছে প্রায় ২ দশমিক ৯৫ কোটি রুপি (প্রাথমিক হিসাব)। এর আগে অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি আয় করে ৪৩ কোটি রুপি। মুক্তির প্রথম দিনেই ‘ধুরন্ধর ২’ সংগ্রহ করে ১০২ দশমিক ৫৫ কোটি রুপি। সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়

‘ধুরন্ধর ২’ সিনেমার দাপট অব্যাহত, ৩৮তম দিনেও বক্স অফিসে চমক

নির্মাতা আদিত্য ধরের আলোচিত সিনেমা ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ দাপট দেখাচ্ছে। প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ কাড়ার পাশাপাশি আয়েও তৈরি করেছে নতুন নতুন রেকর্ড। সিনেমাটির প্রভাব এতটাই যে, একাধিক বড় বাজেটের সিনেমাকেও পেছনে ফেলেছে এটি।

চলতি বছরের মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘ধুরন্ধর ২’ শুধু ভারতেই নয়, এটি পাকিস্তানেও বেশ আলোচনায় রয়েছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয় কিছুটা কমলেও, ছুটির দিনে এলেই আবার ঘুরে দাঁড়াচ্ছে সিনেমাটি।

সিনেমাটিতে রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। পাশাপাশি সিনেসার গানগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে অক্ষয় কুমার অভিনীত ‘ভূত বাংলা’র সঙ্গে প্রতিযোগিতা থাকলেও বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখেছে ‘ধুরন্ধর ২’।

ভারতীয় বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র তথ্যমতে, মুক্তির ৩৮তম দিনে শনিবার সিনেমাটি আয় করেছে প্রায় ২ দশমিক ৯৫ কোটি রুপি (প্রাথমিক হিসাব)। এর আগে অগ্রিম বুকিং থেকেই সিনেমাটি আয় করে ৪৩ কোটি রুপি। মুক্তির প্রথম দিনেই ‘ধুরন্ধর ২’ সংগ্রহ করে ১০২ দশমিক ৫৫ কোটি রুপি।

সব মিলিয়ে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১,১২৭.১৪ কোটি রুপি (নেট)। ধারণা করা হচ্ছে, চূড়ান্ত হিসাব আরও বাড়তে পারে।

আরও পড়ুন:
অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে 
শাহরুখের ম্যানেজার আলোচনায়, পূজা দাদলানির সম্পদের পরিমাণ কত 

উল্লেখ্য, ‘ধুরন্ধর ২’ মূলত ২০২৫ সালের সফল ছবি ‘ধুরন্ধর’র সিক্যুয়েল। প্রথম কিস্তিতে হামজা নামের এক চরিত্রকে কেন্দ্র করে সন্ত্রাসবাদবিরোধী অভিযান দেখানো হয়েছিল। নতুন কিস্তিতে সেই গল্প আরও বিস্তৃতভাবে তুলে ধরা হয়েছে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর. মাধবন, রাকেশ বেদি ও দানিশ পান্ডোরসহ অনেকে।

এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow