ধোনি ও কপিল দেবের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ
২০১১ বিশ্বকাপের ফাইনাল। ১১ বলে ৪ রান প্রয়োজন ভারতের। আইকনিক হেলিকপ্টার শটে শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারার বলকে সীমানার ওপারে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক যখন ছক্কা মারলেন, নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখছেন যুবরাজ সিং। ফাইনালের নায়ক যদি হন ধোনি, ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ। অথচ, যুবরাজের বাবা যোগরাজ সিং অভিযোগ তুলেছেন ধোনির বিরুদ্ধে। সম্ভাবনা ও যোগ্যতা থাকার পর ধোনির কারণে নাকি ভারতীয় দলের অধিনায়ক হতে পারেননি যুবরাজ, এমন অভিযোগ তোলেন যোগরাজ। যোগরাজের দাবি, ধোনির কারণেই যুবরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত শেষ হয়েছে। নইলে তার ছেলে আরও কিছুদিন খেলতে পারত। এমনকি যোগ্যতা থাকার পরও ধোনি থাকায় ভারতের অধিনায়ক হতে পারেনি যুবরাজ। কপিল দেবকে নিয়ে যোগরাজের মন্তব্যও বেশ বিস্ফোরক। একসময় ভারতের হয়ে খেলা যোগরাজ মনে করেন, কপিল তাকে দল থেকে বাদ দিয়েছে, যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে। বাবার এমন মন্তব্যের পর লজ্জিত হয়েছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, ধোনির কাছে ক্ষমা চান তিনি। বিভিন্ন সময়ে ভারতেরই আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন যোগরাজ। ধোনির পাশাপাশি কপিলের কাছ
২০১১ বিশ্বকাপের ফাইনাল। ১১ বলে ৪ রান প্রয়োজন ভারতের। আইকনিক হেলিকপ্টার শটে শ্রীলঙ্কান বোলার নুয়ান কুলাসেকারার বলকে সীমানার ওপারে ফেলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত অধিনায়ক যখন ছক্কা মারলেন, নন-স্ট্রাইকে দাঁড়িয়ে দেখছেন যুবরাজ সিং। ফাইনালের নায়ক যদি হন ধোনি, ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ।
অথচ, যুবরাজের বাবা যোগরাজ সিং অভিযোগ তুলেছেন ধোনির বিরুদ্ধে। সম্ভাবনা ও যোগ্যতা থাকার পর ধোনির কারণে নাকি ভারতীয় দলের অধিনায়ক হতে পারেননি যুবরাজ, এমন অভিযোগ তোলেন যোগরাজ।
যোগরাজের দাবি, ধোনির কারণেই যুবরাজের আন্তর্জাতিক ক্যারিয়ার দ্রুত শেষ হয়েছে। নইলে তার ছেলে আরও কিছুদিন খেলতে পারত। এমনকি যোগ্যতা থাকার পরও ধোনি থাকায় ভারতের অধিনায়ক হতে পারেনি যুবরাজ।
কপিল দেবকে নিয়ে যোগরাজের মন্তব্যও বেশ বিস্ফোরক। একসময় ভারতের হয়ে খেলা যোগরাজ মনে করেন, কপিল তাকে দল থেকে বাদ দিয়েছে, যা তার ক্যারিয়ারকে ধ্বংস করে দিয়েছে।
বাবার এমন মন্তব্যের পর লজ্জিত হয়েছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, ধোনির কাছে ক্ষমা চান তিনি।
বিভিন্ন সময়ে ভারতেরই আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন যোগরাজ। ধোনির পাশাপাশি কপিলের কাছেও ক্ষমা চাওয়ার কথা জানান যুবরাজ।
স্পোর্টস তাক নামক একটি চ্যানেলের পডকাস্টের টিজারে যুবরাজ বলেন, ‘আমি কপিল দেব ও এমএস ধোনির কাছে ক্ষমা চাইতে চাই। আমার বাবাকে আমি বলেছি, এগুলো ঠিক না। যদি তার মাঝে অনুশোচনা আসে আরকি।’
What's Your Reaction?