ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকেও। শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ করেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। ক্যাপশনে তিনি জানান, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়

ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার
ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পের ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। এর প্রায় দেড় ঘণ্টা পর উদ্ধার করা হয় তার মাকেও। শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, শুক্রবার রাতে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরের একটি ধসে পড়া ভবনের নিচ থেকে নবজাতকটিকে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ভেতর থেকে নবজাতককে উদ্ধার করে বাইরে আনার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে কম্বলে মোড়ানো শিশুটিকে সতর্কতার সঙ্গে একজনের কাছ থেকে আরেকজনের কাছে তুলে দেওয়া হয়। ভিডিওটি প্রকাশ করেছেন উদ্ধারকাজে অংশ নেওয়া স্বেচ্ছাসেবী আন্দ্রেইনা কুইন্তেরো। ক্যাপশনে তিনি জানান, নবজাতকটির বয়স মাত্র ১৮ দিন। টানা ৩২ ঘণ্টা ধ্বংসস্তূপে আটকে থাকার পরও তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরে একই অ্যাকাউন্ট থেকে প্রকাশিত আরেকটি ভিডিওতে শিশুটিকে তার মায়ের সঙ্গে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা যায়। চিকিৎসকদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে মা নিজের শরীর বা অন্য কোনো বস্তু দিয়ে শিশুটিকে আড়াল করে রেখেছিলেন। এ কারণেই শিশুটি অক্ষত থাকতে পারে। উল্লেখ্য, গত বুধবার ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow