নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
নওগাঁয় রাণীনগর ও মান্দায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়ার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়। এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, ‘সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ আরমান হোসেন রুমন/কেজে/এএসএম
নওগাঁয় রাণীনগর ও মান্দায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়ার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া বলেন, ‘বুধবার রাত থেকেই বৃষ্টি শুরু হয়। সকালে নিহত সাখাওয়াত হোসেন বাড়ির পাশে তার নিজ জমিতে কৃষি কাজ করছিল। এসময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
এদিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বলেন, ‘সকালে নিহত ইসমাইল সরদার নিজ জমিতে কাজ করতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
আরমান হোসেন রুমন/কেজে/এএসএম
What's Your Reaction?