নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে সেলেসাওরা। নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ আগামী ২৯ জুন। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ বত্রিশের লড়াইয়ে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সেই দৌড়ে ব্রাজিলের সামনে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। এই দলের যেকোনো একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও তিউনিসিয়া। একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন। বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান দুই দলের নামের পাশে রয়েছে সমান ৪ পয়েন্ট। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টে

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কারা?

স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানের জয় নিয়ে গ্রুপপর্বের খেলা শেষ করেছে ব্রাজিল। বৃহস্পতিবার সকালে স্কটিশদের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করে সেলেসাওরা। নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ আগামী ২৯ জুন। হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে শেষ বত্রিশের লড়াইয়ে সাম্বা বয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষা আগামীকাল শুক্রবার সকাল পর্যন্ত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় ব্রাজিল নকআউটে ‘এফ’ গ্রুপের রানার্সআপ বা দ্বিতীয় স্থানে থাকা দলের মুখোমুখি হবে। সেই দৌড়ে ব্রাজিলের সামনে আছে নেদারল্যান্ডস, জাপান ও সুইডেন। এই দলের যেকোনো একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টায় কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ রাউন্ডে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও তিউনিসিয়া। একই সময়ে ডালাসে লড়বে জাপান ও সুইডেন।

বর্তমানে নেদারল্যান্ডস ও জাপান দুই দলের নামের পাশে রয়েছে সমান ৪ পয়েন্ট। এমনকি তাদের গোল ব্যবধানও সমান (+৪)। তবে ৭ গোল করে টেবিলের শীর্ষে রয়েছে ডাচরা। সেখানে জাপানের গোল সংখ্যা ৬টি। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে সুইডেনও।

অন্যদিকে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে তিউনিসিয়া। সুতরাং টিকে থাকা ‘এফ’ গ্রুপের বাকি তিনটি দলের যেকোনো একটি দল নকআউটে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow