নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলা প্রশাসক

শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও পরিবারের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন। জেলা প্রশাসক বলেন, পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা জানিয়েছে তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট। জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান সরকার পরীক্ষাপদ্ধতিতে গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে। পরিদর্শনকালে উপস্থ

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিতের ব্যবস্থা নেওয়া হয়েছে: জেলা প্রশাসক

শিক্ষার্থীরা যেন মেধাবী হয়ে গড়ে ওঠে এবং ভবিষ্যতে দেশ ও পরিবারের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যেই প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন।

জেলা প্রশাসক বলেন, পরীক্ষার্থীরা যেন যথাযথ প্রস্তুতি নিয়ে পরীক্ষাকেন্দ্রে আসে, সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

কেন্দ্র পরিদর্শনের সময় পরীক্ষার্থীদের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা জানিয়েছে তাদের প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র ভালো হয়েছে এবং তারা সন্তুষ্ট।

জাহিদুল ইসলাম মিঞা বলেন, বর্তমান সরকার পরীক্ষাপদ্ধতিতে গুরুত্ব দিচ্ছে। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধব চন্দ্র বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এমআরএএইচ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow