নগদ ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন। শনিবার  (৭ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠানে নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন।  নগদ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে নিয়মিতভাবে নানা ক্যাম্পেইন চালু রাখা হয়। এরই অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। সেই ক্যাম্পেইনে অংশ নিয়ে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জয়ের সৌভাগ্য অর্জন করেন নোমান। বিজয়ী নোমান বলেন, নগদের ক্যাম্পেইনে অংশ নিয়ে এমন একটি পুরস্কার জিতব—এটা কখনো ভাবিনি

নগদ ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।

শনিবার  (৭ ফেব্রুয়ারি) ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে এ পুরস্কার তুলে দেন। 

অনুষ্ঠানে নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

নগদ কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে নিয়মিতভাবে নানা ক্যাম্পেইন চালু রাখা হয়। এরই অংশ হিসেবে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। সেই ক্যাম্পেইনে অংশ নিয়ে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জয়ের সৌভাগ্য অর্জন করেন নোমান।

বিজয়ী নোমান বলেন, নগদের ক্যাম্পেইনে অংশ নিয়ে এমন একটি পুরস্কার জিতব—এটা কখনো ভাবিনি। নগদকে ধন্যবাদ, গ্রাহকদের জন্য এমন আকর্ষণীয় আয়োজন করার জন্য।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও গ্রাহকদের জন্য আরও নতুন ও আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করা হবে। এর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow