নজরকাড়া পূজা চেরীর নতুন লুক

ঈদকে ঘিরে নতুন সিনেমা মুক্তির আগেই নিজের স্টাইল দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পূজা চেরী। আসন্ন ছবি ‘দম’ এর প্রচারণায় তার সাম্প্রতিক লুক যেন এক ঝলকে বাড়িয়ে দিয়েছে গ্ল্যামারের পারদ। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উত্তাপটা অনুভব করুন, অনুভব করুন দম’ আর সেই আবহটাই যেন প্রতিফলিত হয়েছে তার পুরো সাজে। ফ্যাশন হাউস আনজারার ডিজাইনে তিনি ধরা দিয়েছেন এক আধুনিক আভিজাত্যে। শ্যাম্পেন শেডের প্রি-ড্রেপড শাড়িটি ছিল লুকের মূল আকর্ষণ, যার ড্রেপিং স্টাইলেই ফুটে উঠেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। এর সঙ্গে মানানসই পার্ল ও পার্ল-ড্রপ ডিটেইলিংয়ের ব্লাউজ যোগ করেছে কোমল অথচ চমকপ্রদ মাত্রা। তবে পুরো সাজের ‘শোস্টপার’ নিঃসন্দেহে পার্ল-এম্বেলিশড কেপ। কাঁধ জুড়ে নেমে আসা এই কেপ আউটফিটে এনেছে নাটকীয়তা ও রাজকীয় ভাব, যা লুকটিকে আলাদা মাত্রা দিয়েছে। লেয়ারিংয়ের ব্যবহার পুরো স্টাইলিংয়ে যোগ করেছে হাই-ফ্যাশনের আবেদন। অ্যাক্সেসরিজেও ছিল পরিমিতির ছাপ। ইলোরের মুক্তার গয়না ড্রপ ইয়াররিং, আংটি ও ব্রেসলেট সব মিলিয়ে তৈরি করেছে এক মার্জিত ও ব্যালান্সড উপস্থিতি। এই পুরো স্টাইলটিকে সহজেই ‘পার্লকোর’ ট্রেন্ডের উদাহরণ বলা যায়, যেখানে মুক্তা

নজরকাড়া পূজা চেরীর নতুন লুক

ঈদকে ঘিরে নতুন সিনেমা মুক্তির আগেই নিজের স্টাইল দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন পূজা চেরী। আসন্ন ছবি ‘দম’ এর প্রচারণায় তার সাম্প্রতিক লুক যেন এক ঝলকে বাড়িয়ে দিয়েছে গ্ল্যামারের পারদ।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকক্যাপশনে তিনি লিখেছেন, ‘উত্তাপটা অনুভব করুন, অনুভব করুন দম’ আর সেই আবহটাই যেন প্রতিফলিত হয়েছে তার পুরো সাজে।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকফ্যাশন হাউস আনজারার ডিজাইনে তিনি ধরা দিয়েছেন এক আধুনিক আভিজাত্যে। শ্যাম্পেন শেডের প্রি-ড্রেপড শাড়িটি ছিল লুকের মূল আকর্ষণ, যার ড্রেপিং স্টাইলেই ফুটে উঠেছে সমসাময়িক ফ্যাশনের ছোঁয়া। এর সঙ্গে মানানসই পার্ল ও পার্ল-ড্রপ ডিটেইলিংয়ের ব্লাউজ যোগ করেছে কোমল অথচ চমকপ্রদ মাত্রা।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকতবে পুরো সাজের ‘শোস্টপার’ নিঃসন্দেহে পার্ল-এম্বেলিশড কেপ। কাঁধ জুড়ে নেমে আসা এই কেপ আউটফিটে এনেছে নাটকীয়তা ও রাজকীয় ভাব, যা লুকটিকে আলাদা মাত্রা দিয়েছে। লেয়ারিংয়ের ব্যবহার পুরো স্টাইলিংয়ে যোগ করেছে হাই-ফ্যাশনের আবেদন।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকঅ্যাক্সেসরিজেও ছিল পরিমিতির ছাপ। ইলোরের মুক্তার গয়না ড্রপ ইয়াররিং, আংটি ও ব্রেসলেট সব মিলিয়ে তৈরি করেছে এক মার্জিত ও ব্যালান্সড উপস্থিতি। এই পুরো স্টাইলটিকে সহজেই ‘পার্লকোর’ ট্রেন্ডের উদাহরণ বলা যায়, যেখানে মুক্তা হয়ে ওঠে ফ্যাশনের কেন্দ্রবিন্দু। বিশ্বজুড়ে এই ট্রেন্ডের জনপ্রিয়তা বাড়ছে আর তারই প্রতিফলন দেখা গেল এই লুকে।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকমেকআপেও ছিল নিখুঁত পরিমিতি। জাহিদ খানের ব্রাইডাল মেকওভারে তার ত্বকে এসেছে সফট গ্লো, চিকবোনে হালকা ব্লাশ আর হাইলাইটারের ঝলক।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকচোখে স্মোকি ব্রাউন টোনের শ্যাডো, সঙ্গে শার্প আইলাইনার ও কাজল যা দৃষ্টিকে করেছে আরও গভীর ও আকর্ষণীয়। ঠোঁটে গ্লসি ন্যুড শেড পুরো লুককে দিয়েছে ভারসাম্যপূর্ণ ফিনিশ।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকচুল রাখা হয়েছে স্লিক ও সেন্টার-পার্টেড স্টাইলে, যা পুরো সাজকে আরও পরিপাটি করে তুলেছে। আর সবশেষে একটি ছোট পুটলি ব্যাগ, অতিরিক্ত কিছু না রেখেই স্টেটমেন্ট তৈরি করার দারুণ উদাহরণ।

নজরকাড়া পূজা চেরীর নতুন লুকসব মিলিয়ে পূজা চেরীর এই স্টাইলিশ উপস্থিতি শুধু সিনেমার প্রচারণাতেই নয়, ঈদের ফ্যাশন ট্রেন্ডেও নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow