নজরুল ইসলাম শান্তুর কিশোর কবিতা
পাশের বাড়ির অনাথ শিশুটি
আজ বড় হাসিখুশি
নতুন পোশাকে সাজিয়েছে ওকে
রাজন আর মৌটুসি।
মৌটুসি আর রাজনের মতো
সকলেরই হতে হবে
তবেই জানি ঈদের খুশিটা
গরিবের মাঝে রবে।
তিন মাস ধরে অভিমান করে
জাহিদ আর আজমিরি
ঈদের খুশিতে কোলাকুলি ধরে
ভাঙে বিবাদের সিঁড়ি।
আজমিরি আর জাহিদের মতো
বিবাদ ভাঙলে পরে
ঈদের খুশিটা বিকশিত হবে
সকলের ঘরে ঘরে।
বিশ্বের বুকে মানবতা রবে
থাকবে না হাহাকার
ঈদের হরশে খুশির পরশে
মুছে যাবে পাপাচার।
পাশের বাড়ির অনাথ শিশুটি
আজ বড় হাসিখুশি
নতুন পোশাকে সাজিয়েছে ওকে
রাজন আর মৌটুসি।
মৌটুসি আর রাজনের মতো
সকলেরই হতে হবে
তবেই জানি ঈদের খুশিটা
গরিবের মাঝে রবে।
তিন মাস ধরে অভিমান করে
জাহিদ আর আজমিরি
ঈদের খুশিতে কোলাকুলি ধরে
ভাঙে বিবাদের সিঁড়ি।
আজমিরি আর জাহিদের মতো
বিবাদ ভাঙলে পরে
ঈদের খুশিটা বিকশিত হবে
সকলের ঘরে ঘরে।
বিশ্বের বুকে মানবতা রবে
থাকবে না হাহাকার
ঈদের হরশে খুশির পরশে
মুছে যাবে পাপাচার।