নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। খবর আলজাজিরার। শনিবার দুপুরে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল নয়। তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এদিকে জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে। শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট নয়।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া নতুন দফার ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বেজে ওঠে। খবর আলজাজিরার।
শনিবার দুপুরে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, কিছুক্ষণ আগে দেশের একাধিক অঞ্চলে সাইরেন সক্রিয় করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজনীয় স্থানে পাল্টা আঘাত হানতে কাজ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল নয়। তাই সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এদিকে জর্ডান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। দেশের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রবেশ করে। সেগুলো আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়েছে।
শনিবার দুপুরে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, কে ক্ষেপণাস্ত্রগুলো ছুঁড়েছে তা স্পষ্ট নয়।
What's Your Reaction?