নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, ‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, অথচ এখন দেখছি নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শামসুল আলম বলেন, একটি সেতু নির্মাণ করতে যেমন শুধু পিলার নয়, রড, সিমেন্টসহ সবকিছুর প্রয়োজন হয়, তেমনি দেশ গড়তেও সবার প্রয়োজন। সবাই যদি শুধু পিলার হতে চান, তাহলে সেতু তৈরি হবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে না থাকলে আমরা ভেঙে পড়ব। বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কান্না জর্জরিত কণ্ঠে তিনি আরও বলেন, আজ আমি আমার হাজার সন্তানকে এখানে দেখতে পাচ্ছি। যতদিন বেঁচে থাকব, আপনাদের দেখলেই মনে হবে আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে আছি। ভাষায় প্রকাশ করতে পারি না, আমার ছেলে আজ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেছেন, ‘আমার ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছে, অথচ এখন দেখছি নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে।’
বৃহস্পতিবার (১৬ জুলাই) নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
শামসুল আলম বলেন, একটি সেতু নির্মাণ করতে যেমন শুধু পিলার নয়, রড, সিমেন্টসহ সবকিছুর প্রয়োজন হয়, তেমনি দেশ গড়তেও সবার প্রয়োজন। সবাই যদি শুধু পিলার হতে চান, তাহলে সেতু তৈরি হবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে একসঙ্গে কাজ করতে হবে। একসঙ্গে না থাকলে আমরা ভেঙে পড়ব। বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
কান্না জর্জরিত কণ্ঠে তিনি আরও বলেন, আজ আমি আমার হাজার সন্তানকে এখানে দেখতে পাচ্ছি। যতদিন বেঁচে থাকব, আপনাদের দেখলেই মনে হবে আমি আমার ছেলেকে বুকে জড়িয়ে আছি। ভাষায় প্রকাশ করতে পারি না, আমার ছেলে আজও এই শহরের প্রতিটি তরুণের মধ্যেই বেঁচে আছে। উপস্থিত সবাইকে অনুরোধ জানিয়ে কোনো বৈষম্য সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।