নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত
ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, ভারতীয়দের আপাতত ইরান সফর এড়িয়ে চলা উচিত। যারা বর্তমানে ইরানে রয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত এ নির্দেশনা দিয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত তীব্র হওয়ায় ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার।
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক সতর্কবার্তায় জানিয়েছে, ভারতীয়দের আপাতত ইরান সফর এড়িয়ে চলা উচিত। যারা বর্তমানে ইরানে রয়েছেন, তাদের যত দ্রুত সম্ভব উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই ভারত এ নির্দেশনা দিয়েছে।
What's Your Reaction?