নতুন কারিকুলাম প্রণয়নে এ মাসেই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নিয়েই শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন- দেশের কারিকুলাম বা শিক্ষাক্রম অবশ্যই রিভিউ করা হবে। বিগত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন। এরই ধারাবাহিতকতায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী। রোববার (১ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) মাহদী আমিন উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি। আরও পড়ুনপ্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তদন্ত

নতুন কারিকুলাম প্রণয়নে এ মাসেই কমিটি করা হবে: শিক্ষামন্ত্রী

দায়িত্ব নিয়েই শিক্ষা এবং গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছিলেন- দেশের কারিকুলাম বা শিক্ষাক্রম অবশ্যই রিভিউ করা হবে। বিগত ১৭ বছরে শিক্ষা খাতে যে স্থবিরতা ও অনিয়ম ছিল, তা দূর করে একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত কারিকুলাম প্রণয়নে কাজ করা হবে বলেও তিনি জানিয়েছিলেন।

এরই ধারাবাহিতকতায় শিক্ষার গুণগত মান নিশ্চিতে চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী।

রোববার (১ মার্চ) মাদরাসা শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) মাহদী আমিন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের লক্ষ্য বাস্তবায়নের জন্য চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যেই এ প্রক্রিয়া শুরু করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস প্রস্তুত করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

আরও পড়ুন
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম হলে তদন্ত হবে: শিক্ষামন্ত্রী 
পঞ্চম-অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষা বাদ দেওয়ার দাবি 

এহছানুল হক মিলন বলেন, শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রচলিত প্রশাসনিক মন্ত্রণালয়ের মতো নয়, এটি একটি মৌলিক ও জাতি গঠনের মন্ত্রণালয়। এ মন্ত্রণালয় দেশের ভবিষ্যৎ নির্মাণ করে এবং নতুন প্রজন্মকে গড়ে তোলে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় অপ্রয়োজনীয় জটিলতা বা ‘রেড টেপ’ দূর করতে হবে। কোর্স ও কারিকুলামকে আরও সহজ, সময়োপযোগী ও উৎপাদনশীল করতে সংশ্লিষ্টদের নিজ নিজ কাজ পর্যালোচনা করে উন্নয়নমূলক প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, এটি আপনার দেশ, আপনার সন্তান, আপনার ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে। নতুনভাবে চিন্তা করতে হবে, নতুন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে আসতে হবে।

এএএইচ/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow