নতুন দায়িত্ব পেলেন সাঙ্গাকারা

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কয়েকদিন আগেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড সরকারের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেছিল। এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য দেশটির সরকার গঠন করেছে ‘ট্রান্সফরমেশন কমিটি’। ৯ সদস্যের যে কমিটিতে কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ছাড়াও রাখা হয়েছে সাবেক ক্রিকেটার রোশান মহানামা এবং সিদ্ধার্থ ওয়েত্তিমুনি। সাবেক ক্রিকেটার ছাড়াও ৯ সদস্যের কমিটিতে আছেন দেশটির করপোরেট জগৎ, আইন ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরা। ‘ট্রান্সফরমেশন কমিটি’র দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনীতিবিদ, পেশায় একজন ব্যবসায়ীও। কমিটি গঠনের পরই কমিটির লক্ষ্য নিয়ে কথা বলেছেন বিক্রমারত্নে। তিনি বলেন, ‘খুবই দক্ষ এবং সৎ ৯ সদস্যের এমন একটি কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার’—জানিয়ে কমিটি দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘কমিটির তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসন কাঠামো পুরোপুরি ঢেলে সাজানো। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে একটি নতুন গঠনতন্ত্র

নতুন দায়িত্ব পেলেন সাঙ্গাকারা

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে কয়েকদিন আগেই শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড সরকারের আহ্বানে সাড়া দিয়ে পদত্যাগ করেছিল। এবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য দেশটির সরকার গঠন করেছে ‘ট্রান্সফরমেশন কমিটি’। ৯ সদস্যের যে কমিটিতে কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা ছাড়াও রাখা হয়েছে সাবেক ক্রিকেটার রোশান মহানামা এবং সিদ্ধার্থ ওয়েত্তিমুনি।

সাবেক ক্রিকেটার ছাড়াও ৯ সদস্যের কমিটিতে আছেন দেশটির করপোরেট জগৎ, আইন ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরা। ‘ট্রান্সফরমেশন কমিটি’র দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনীতিবিদ, পেশায় একজন ব্যবসায়ীও।

কমিটি গঠনের পরই কমিটির লক্ষ্য নিয়ে কথা বলেছেন বিক্রমারত্নে। তিনি বলেন, ‘খুবই দক্ষ এবং সৎ ৯ সদস্যের এমন একটি কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার সৌভাগ্যের ব্যাপার’—জানিয়ে কমিটি দুটি লক্ষ্যের কথা জানিয়েছেন তিনি। তার ভাষ্যমতে, ‘কমিটির তাৎক্ষণিক অগ্রাধিকার হলো শ্রীলঙ্কা ক্রিকেটের শাসন কাঠামো পুরোপুরি ঢেলে সাজানো। এই প্রচেষ্টার মূল ভিত্তি হবে একটি নতুন গঠনতন্ত্র বাস্তবায়ন করা, যা এই খেলার জন্য একটি শক্তিশালী ও আধুনিক ভিত্তি হিসেবে কাজ করবে।’

আর পরের লক্ষ্য সম্পর্কে এরান বিক্রমারত্নে বলেন, ‘ কমিটির দ্বিতীয় লক্ষ্য হলো মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো, বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইনসেনটিভ মডেল দাঁড় করানো নিয়ে মনোযোগী হব, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করে তুলবে।’ আর এই দুটি লক্ষ্যের বাস্তবায়িত হলে খেলোয়াড়েরা এমনভাবে তৈরি হবেন যাতে তারা ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরম্যান্স উপহার দিতে পারেন।

এসএলসির ‘ট্রান্সফরমেশন কমিটি’তে যারা আছেন:  

এরান বিক্রমারত্নে (চেয়ারম্যান), রোশান মহানামা, কুমার সাঙ্গাকারা, সিদ্ধার্থ ওয়েত্তিমুনি, প্রকাশ শাফটার, অবন্তী কলম্বাগে, তুষিরা রাদেলা, উপুল কুমারাপেরুমা, দিনাল ফিলিপস।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow