নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে। গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, আজ (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। উল্লেখ্য, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর মেডিক্যাল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

গতকাল বুধবার (১৭ জুন) দিবাগত রাতে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, আজ (বুধবার) স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পত্র পেয়েছেন তিনি। পত্রে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং সহ-সভাপতি নিয়োগ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

উল্লেখ্য, সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপ-সচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি ও সহ-সভাপতি হিসেবে তাদের দায়িত্ব প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow