নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে। তিনি আশা করেন, নতুন সরকারের অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং যবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের হারানো ভোটাধিকার এবং ব

নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে যবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর এককভাবে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান গতকাল (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, দীর্ঘ লড়াই সংগ্রামের পর জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই নতুন সরকার গঠিত হয়েছে। জনাব তারেক রহমানের দূরদর্শী ও গতিশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন, সমৃদ্ধি এবং গণতন্ত্রের এক নতুন যুগে পদার্পণ করবে। তিনি আশা করেন, নতুন সরকারের অধীনে দেশের শিক্ষা ও গবেষণা খাত বিশেষ গুরুত্ব পাবে এবং যবিপ্রবিসহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্বমানের পর্যায়ে উন্নীত হতে সক্ষম হবে। এছাড়াও জনগণের হারানো ভোটাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে দেশে আইনের শাসন সুসংহত হবে।

তিনি আরও বলেন, চব্বিশের গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির এক অনন্য উচ্চতায় পেীঁছে যাবে। রাষ্ট্র পরিচালনার এই নতুন ও ঐতিহাসিক দায়িত্বে আমরা তাঁর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow