নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি, যেসব এলাকায় থাকবেন তারা

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাড়ি প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজও চলছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া এই সরকার গত ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে বের করে নতুন গতিপথে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদ

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়ি, যেসব এলাকায় থাকবেন তারা

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানিয়েছেন, নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি ও গুলশান এলাকায় এসব বাড়ি প্রস্তুত রয়েছে। প্রয়োজন হলে আরও কয়েকটি বাড়ি প্রস্তুত করার কাজও চলছে। শপথ গ্রহণের সময়ের মধ্যেই সেগুলো প্রস্তুত হয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া এই সরকার গত ১৮ মাস ধরে জনগণের স্বার্থে কাজ করার চেষ্টা করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে বের করে নতুন গতিপথে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, দুর্নীতি নিয়ে টিআইবির রিপোর্টের ব্যাপারে তাদের জিজ্ঞেস করতে হবে। জনগণের আলোচনা এবং টিআইবির রিপোর্ট এক জায়গায় যায় বলে মনে করি না। ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের সময় যারা রাস্তায় ছিলেন, তাদের সঙ্গে কথা বললে হয়তো চিত্র আলাদা হবে।

তিনি বলেন, অনেক জায়গায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় সংস্কার সম্পন্ন হয়নি। আশা করি সেগুলো সম্পন্ন হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow