নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নাম করে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি। আদালত সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের আবেদন মঞ্জুর করে এ মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আরও পড়ুনপলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশসাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্য

নতুন মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নাম করে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।

আদালত সূত্রে জানা গেছে, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিনকে সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর পৌনে ১২টার দিকে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় শুনানি শুরু হয়। শুনানিতে দুদকের আবেদন মঞ্জুর করে এ মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন
পলকের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
সাবেক মন্ত্রী নূরুল মজিদের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

গত ২৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ আদালতে মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, তিনি ও অন্য আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে মালয়েশিয়ায় সাত হাজার ১২৪ কর্মী পাঠানোর নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করেন। এভাবে তারা মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, এ ঘটনায় গত ১১ মার্চ মাসুদ উদ্দিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়। এখন তিনি জামিনে মুক্তি পেলে মামলার তদন্ত কার্যক্রমে প্রভাব ফেলতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

রাজধানীর পল্টন থানায় হওয়া মানবপাচার-সংক্রান্ত একটি মামলায় গত ২৩ মার্চ দিবাগত রাতে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তাকে আরও কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হয় এবং বিভিন্ন দফায় রিমান্ডে নেওয়া হয়।

এমডিএএ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow