নতুন মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে বিপ্লব শেখ (১৯) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে নতুন করে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ। সোমবার (৫ মে) এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ প্রাণ হারান। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাও

নতুন মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর আবেদন

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে বিপ্লব শেখ (১৯) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে নতুন করে গ্রেফতার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ।

সোমবার (৫ মে) এ বিষয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আবেদন দাখিল করা হয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় বিপ্লব শেখ গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়েছে, মামলার এজাহারভুক্ত আসামি মাসুদ উদ্দিন চৌধুরীর নির্দেশে অন্য আসামিরা আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলি চালায়। এতে বিপ্লব শেখ প্রাণ হারান। প্রাথমিক তদন্তে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও আবেদনে উল্লেখ করা হয়। বর্তমানে তিনি অন্য মামলায় আটক থাকায় এই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন বলে আদালতে জানানো হয়েছে।

এর আগে, পৃথক একটি মামলায় টানা পাঁচ দফায় ২১ দিনের রিমান্ড শেষে গত ৩০ এপ্রিল তাকে আদালতে হাজির করা হয়। সে সময় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে জানায়, গুরুতর অভিযোগের বিষয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য সময় প্রয়োজন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করে শারীরিক অসুস্থতার বিষয়টি আদালতের নজরে আনে।

আদালত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এই হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদনের ওপর শুনানি শেষে পরবর্তী আদেশ দেওয়া হবে।

এমডিএএ/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow