নতুন যুগে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট

অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। ইউজিএস–এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ নামের এই টি–টোয়েন্টি ক্রিকেট আসরের প্রথম সিজন শুরু হবে আগামি এপ্রিলে। কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট হলেও আয়োজনের কাঠামোয় থাকছে পেশাদারিত্বের ছোঁয়া। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে খেলোয়াড় নিলাম হবে পেশাদার লিগের মতোই। এ প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর আতিকুর রহমান সজিব কালবেলাকে বলেন, ‘কমিউনিটি ক্রিকেটকে আরও সংগঠিত, প্রতিযোগিতামূলক এবং বিনোদনমূলক পর্যায়ে উন্নীত করাই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস যুক্ত হয়েছেন বিএইচএল সিজন–ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। প্রথম আসরে বাংলাদেশের ছয় শহরকে প্রতিনিধিত্ব করছে ছয় দল—ঢাকা পাওয়ার ব্লেজার্স, চট্টগ্রাম কিংস, সিলেট সিলভার বুলেটস, খুলনা ফাইটার্স, রংপুর রেইডার্স ও কুমিল্লা সুপার স্টারস। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী ও স্পনসরদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। ঢাকা পাওয়ার ব্লেজার্সকে পৃষ্ঠপোষকতা করছে দ্য নেক্সট ডিভাইস, চট্টগ্রাম কিংসের সঙ্গে আছে সিগনেচার হলিডেজ, সি

নতুন যুগে অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট
অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটি ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। ইউজিএস–এর পৃষ্ঠপোষকতায় ‘বাংলা হান্ড্রেড লিগ (বিএইচএল)’ নামের এই টি–টোয়েন্টি ক্রিকেট আসরের প্রথম সিজন শুরু হবে আগামি এপ্রিলে। কমিউনিটি ক্রিকেট টুর্নামেন্ট হলেও আয়োজনের কাঠামোয় থাকছে পেশাদারিত্বের ছোঁয়া। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই লিগে খেলোয়াড় নিলাম হবে পেশাদার লিগের মতোই। এ প্রসঙ্গে টুর্নামেন্ট ডিরেক্টর আতিকুর রহমান সজিব কালবেলাকে বলেন, ‘কমিউনিটি ক্রিকেটকে আরও সংগঠিত, প্রতিযোগিতামূলক এবং বিনোদনমূলক পর্যায়ে উন্নীত করাই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস যুক্ত হয়েছেন বিএইচএল সিজন–ওয়ানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। প্রথম আসরে বাংলাদেশের ছয় শহরকে প্রতিনিধিত্ব করছে ছয় দল—ঢাকা পাওয়ার ব্লেজার্স, চট্টগ্রাম কিংস, সিলেট সিলভার বুলেটস, খুলনা ফাইটার্স, রংপুর রেইডার্স ও কুমিল্লা সুপার স্টারস। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী ও স্পনসরদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। ঢাকা পাওয়ার ব্লেজার্সকে পৃষ্ঠপোষকতা করছে দ্য নেক্সট ডিভাইস, চট্টগ্রাম কিংসের সঙ্গে আছে সিগনেচার হলিডেজ, সিলেট সিলভার বুলেটসের সঙ্গী অলিম্পিয়াস ল’ পার্টনার্স, রংপুর রেইডার্সের পৃষ্ঠপোষক বৈশাখী রেস্তোরাঁ, কুমিল্লা সুপার স্টারসের পাশে আছে জেএএস কার্টজ আর খুলনা ফাইটার্সের পৃষ্ঠপোষক মনিফাই ফিন্যান্স। পৃষ্ঠপোষকদের পাশাপাশি সহপৃষ্ঠপোষক হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠান যুক্ত হয়েছে ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে। নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একজন করে ড্রাফট খেলোয়াড় নিশ্চিত করেছে। তারা হলেন—সিফাত খান (ঢাকা পাওয়ার ব্লেজার্স), রুবেল (চট্টগ্রাম কিংস), আখতার হোসেন (সিলেট সিলভার বুলেটস), ফারহাদ মাহবুব (খুলনা ফাইটার্স), রিয়াদ হোসেন (রংপুর রেইডার্স) এবং লাবিব মাহমুদ (কুমিল্লা সুপার স্টারস)। লিগ কাঠামোর অংশ হিসেবে প্রতিটি দলের আইকনিক প্লেয়ারও ঘোষণা করা হবে। সিডনির লাকেম্বা লাইব্রেরিতে আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে লাইভ খেলোয়াড় নিলাম। আসরের সব ম্যাচ এআর স্পোর্টস নেটওয়ার্ক, ইউটিউব ও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হবে। আয়োজকেরা ১৯ এপ্রিল থেকে আসর শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow