নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি

বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুলিয়ান মেথেরেল। ক্লাবের ২৩৯তম বার্ষিক সাধারণ সভায় বর্তমান সভাপতি এড স্মিথ তার উত্তরসূরি হিসেবে মেথেরেলের নাম ঘোষণা করেন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। গত ৪০ বছর ধরে এমসিসির সদস্য থাকা মেথেরেল সম্প্রতি ক্লাবের কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমসিসির গুরুত্বপূর্ণ পদক্ষেপের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যখন লন্ডন স্পিরিট দলের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে, তখন আলোচনার নেতৃত্ব দেন তিনি। বর্তমানে নতুন মালিকানার অধীনে দলটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। পেশাগত জীবনে মেথেরেল একজন অর্থনীতি ও বিনিয়োগ বিশেষজ্ঞ। তিনি এক দশকেরও বেশি সময় কাজ করেছেন গোল্ডম্যান সাকসে এবং প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি জ্বালানি খাতেও কাজ করেছেন। এছাড়া প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নন-এক্সিকিউটিভ চেয়ারম্য

নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি

বিশ্ব ক্রিকেটের ঐতিহ্যবাহী মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জুলিয়ান মেথেরেল। ক্লাবের ২৩৯তম বার্ষিক সাধারণ সভায় বর্তমান সভাপতি এড স্মিথ তার উত্তরসূরি হিসেবে মেথেরেলের নাম ঘোষণা করেন। আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

গত ৪০ বছর ধরে এমসিসির সদস্য থাকা মেথেরেল সম্প্রতি ক্লাবের কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এমসিসির গুরুত্বপূর্ণ পদক্ষেপের সময়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশেষ করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) যখন লন্ডন স্পিরিট দলের ৪৯ শতাংশ শেয়ার বিক্রি করে, তখন আলোচনার নেতৃত্ব দেন তিনি। বর্তমানে নতুন মালিকানার অধীনে দলটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে মেথেরেল একজন অর্থনীতি ও বিনিয়োগ বিশেষজ্ঞ। তিনি এক দশকেরও বেশি সময় কাজ করেছেন গোল্ডম্যান সাকসে এবং প্রতিষ্ঠানটির যুক্তরাজ্যভিত্তিক ইনভেস্টমেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন। পরে তিনি জ্বালানি খাতেও কাজ করেছেন। এছাড়া প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে মেথেরেল বলেন, এমসিসির সভাপতি হতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমার ক্রিকেট জীবনের অনেক আদর্শ ব্যক্তিত্ব এই পদে ছিলেন। লর্ডসে আমার অসংখ্য স্মরণীয় স্মৃতি রয়েছে।

তিনি আরও বলেন, এমসিসির জন্য এটি অত্যন্ত রোমাঞ্চকর সময়। একটি পেশাদার ক্রিকেট দলের নতুন মালিকানার যুগ শুরু হয়েছে এবং আমি ক্লাব ও লন্ডন স্পিরিট—দুই ক্ষেত্রেই এগিয়ে নিতে কাজ করতে মুখিয়ে আছি।

মেথেরেলের দায়িত্বকালেই ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডমাঠে ২০২৭ সালে পুরুষ ও নারী উভয় বিভাগের অ্যাশেজ টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow