নতুন সিনেমায় জুটি হলেন নাজিফা তুষি-শ্যামল মাওলা

বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটির নির্মাণ করছেন রবিউল আলম রবি। তিনি জাগো নিউজকে বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই বিষয় আপাতত আর কোনো কথা বলতে চাই না। আমাদের প্রযোজক সিনেমাটির তথ্য শেয়ার করবে।’ সিনেমা সংশিষ্ট একটি সূত্রে জানা গেছে, সিনেমাটিতে প্রথমবারের জুটি বাঁধছেন নাজিফা তুষি-শ্যামল মাওলা। শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। ‘সুরাইয়া’ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে সিনেমা প্রকল্পটি। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও জায়গা করে নেয় এটি। এছাড়া ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে ‘সুরাইয়া’। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছিল ‘সুরাইয়া’। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান।    এমআই/এলআইএ

নতুন সিনেমায় জুটি হলেন নাজিফা তুষি-শ্যামল মাওলা

বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বাঁধছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। নতুন সিনেমা ‘সুরাইয়া’-তে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমাটির নির্মাণ করছেন রবিউল আলম রবি।

তিনি জাগো নিউজকে বলেন, ‘সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এই বিষয় আপাতত আর কোনো কথা বলতে চাই না। আমাদের প্রযোজক সিনেমাটির তথ্য শেয়ার করবে।’

সিনেমা সংশিষ্ট একটি সূত্রে জানা গেছে, সিনেমাটিতে প্রথমবারের জুটি বাঁধছেন নাজিফা তুষি-শ্যামল মাওলা।

শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। ‘সুরাইয়া’ এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনেও সাড়া ফেলেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারে নির্বাচিত হয়েছে সিনেমা প্রকল্পটি। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম বাজারেও জায়গা করে নেয় এটি।

এছাড়া ফ্রান্সের পিএএস থেকে চিত্রনাট্য উন্নয়নে পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে ‘সুরাইয়া’। ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকার থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছিল ‘সুরাইয়া’। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান। 

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow