নতুন সিনেমায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর দুটি সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে জানা গেল, তিনি যুক্ত হয়েছেন নতুন আরেকটি সিনেমায়। নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’-এ অভিনয় করছেন তিনি। সিনেমাটি হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এতে থাকছে বেশ কিছু চমকও। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চঞ্চল চৌধুরী এখনো শুটিংয়ে অংশ নেননি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। গত এপ্রিলের শুরুতেই সিনেমাটির চিত্রধারণ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পুরো অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়নি। নির্মাতা শুটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানাতে চান। এদিকে সিনেমাটির জন্য বহু নতুন মুখের অডিশন নেওয়া হয়েছে। সেখান থেকেই মূল চরিত্রের জন্য শিল্পী বাছাই করা হয়েছে। সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়; বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা, তরুণদের সংগ্রাম এবং সমাজের বি

নতুন সিনেমায় যুক্ত হলেন চঞ্চল চৌধুরী

দেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর দুটি সিনেমা বর্তমানে প্রেক্ষাগৃহে চলছে। এরই মধ্যে জানা গেল, তিনি যুক্ত হয়েছেন নতুন আরেকটি সিনেমায়। নির্মাতা নুহাশ হুমায়ূনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’-এ অভিনয় করছেন তিনি।

সিনেমাটি হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এতে থাকছে বেশ কিছু চমকও। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চঞ্চল চৌধুরী এখনো শুটিংয়ে অংশ নেননি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই তার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

গত এপ্রিলের শুরুতেই সিনেমাটির চিত্রধারণ শুরু করেছেন নুহাশ হুমায়ূন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে পুরো অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করা হয়নি। নির্মাতা শুটিং শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানাতে চান।

এদিকে সিনেমাটির জন্য বহু নতুন মুখের অডিশন নেওয়া হয়েছে। সেখান থেকেই মূল চরিত্রের জন্য শিল্পী বাছাই করা হয়েছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে একজন মোটরবাইক চালকের জীবনসংগ্রাম, স্বপ্ন এবং জীবনের নানা চড়াই-উতরাইকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি শুধু একজন মানুষের ব্যক্তিগত গল্প নয়; বরং এর মাধ্যমে উঠে আসবে সময়ের বাস্তবতা, তরুণদের সংগ্রাম এবং সমাজের বিভিন্ন দিক।

জানা গেছে, প্রায় ছয় বছর ধরে এই সিনেমার চিত্রনাট্য নিয়ে কাজ করছেন নুহাশ হুমায়ূন। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে চিত্রনাট্যটি অনুদানও পেয়েছে। দেশের গুপী বাঘা প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক সংস্থাও সিনেমাটির প্রযোজনায় যুক্ত রয়েছে।

এমআই/এলআইএ/এএমএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow