নতুন সেন্টার-ব্যাক খুঁজছে আর্সেনাল

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পিঠে চোট পাওয়ার পর উইলিয়াম সালিবাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আর সেই ধাক্কা সামাল দিতে নতুন একজন সেন্টার-ব্যাক দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, গানার্সদের নজরে রয়েছেন ইংল্যান্ডের দুই ডিফেন্ডার জন স্টোনস এবং এজরি কনসা। প্রতিবেদনে বলা হয়েছে, সালিবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে চলতি গ্রীষ্মেই একজন নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক দলে আনতে চাইছেন কোচ মিকেল আর্তেতা। ৩২ বছর বয়সী জন স্টোনস গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট। স্কাই স্পোর্টসের দাবি, চেলসিও তাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে আর্তেতার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় আর্সেনালের প্রতি স্টোনসের আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্টোনসকে নিয়ে আর্তেতা আগেও নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন। ২০২০ সালে তাকে নিয়ে গুঞ্জন উঠলে আর্সেনাল কোচ বলেছিলেন, ‘জন এমন একজন খেলোয়াড়, যাকে আমি সত্যিই পছন্দ করি। ম্যান

নতুন সেন্টার-ব্যাক খুঁজছে আর্সেনাল

ফ্রান্সের হয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পিঠে চোট পাওয়ার পর উইলিয়াম সালিবাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। আর সেই ধাক্কা সামাল দিতে নতুন একজন সেন্টার-ব্যাক দলে ভেড়ানোর পরিকল্পনা করছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ইংলিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, গানার্সদের নজরে রয়েছেন ইংল্যান্ডের দুই ডিফেন্ডার জন স্টোনস এবং এজরি কনসা।

প্রতিবেদনে বলা হয়েছে, সালিবার অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। তবে পুনর্বাসন প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় তাকে বেশ কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে। ফলে চলতি গ্রীষ্মেই একজন নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক দলে আনতে চাইছেন কোচ মিকেল আর্তেতা।

৩২ বছর বয়সী জন স্টোনস গত মাসে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বর্তমানে ফ্রি এজেন্ট। স্কাই স্পোর্টসের দাবি, চেলসিও তাকে দলে ভেড়াতে আগ্রহী। তবে আর্তেতার সঙ্গে দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা থাকায় আর্সেনালের প্রতি স্টোনসের আগ্রহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্টোনসকে নিয়ে আর্তেতা আগেও নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন। ২০২০ সালে তাকে নিয়ে গুঞ্জন উঠলে আর্সেনাল কোচ বলেছিলেন, ‘জন এমন একজন খেলোয়াড়, যাকে আমি সত্যিই পছন্দ করি। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার আগেই আমরা তাকে অনুসরণ করেছিলাম। আমি বহু বছর তার সঙ্গে কাজ করেছি, তাকে খুব ভালো করে চিনি। একজন সেন্টার-ব্যাক হিসেবে তার মধ্যে এমন অনেক গুণ আছে, যা আমার পছন্দ।’

তবে স্টোনসের ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। গত মৌসুমে উরু, কাফ ও পেশির চোটে ভুগে তিনি প্রিমিয়ার লিগে মাত্র ৪৩৯ মিনিট খেলেছেন। তার আগের মৌসুমেও খেলেছেন মাত্র ৫৪৭ মিনিট। ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের ক্যারিয়ারে কোনো মৌসুমেই তিনি প্রিমিয়ার লিগের ৫৯ শতাংশের বেশি ম্যাচে খেলতে পারেননি।

অন্যদিকে ২৮ বছর বয়সী এজরি কনসাকে দীর্ঘমেয়াদি সমাধান হিসেবে দেখছে আর্সেনাল। অ্যাস্টন ভিলার এই ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির চুক্তির এখনও দুই বছর বাকি। বিশ্বকাপে ইংল্যান্ডের আটটি ম্যাচেই খেলেছেন তিনি এবং গত পাঁচ মৌসুমে প্রিমিয়ার লিগে প্রতিবারই অন্তত ৩৩টি ম্যাচ শুরু করেছেন।

স্কাই স্পোর্টসের তথ্য অনুযায়ী, কনসার সম্ভাব্য ট্রান্সফার ফি সম্পর্কে খোঁজ নিয়েছে আর্সেনাল। তবে অ্যাস্টন ভিলার চাহিদা ও আর্সেনালের মূল্যায়নের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। ভিলা তাকে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড মূল্যায়ন করছে।

পরিসংখ্যানও কনসার পক্ষে কথা বলছে। অপটার তথ্য অনুযায়ী, গত মৌসুমে প্রিমিয়ার লিগে আউটফিল্ড খেলোয়াড়দের মধ্যে ৭৩ শতাংশ গ্রাউন্ড ডুয়েল জিতে এই তালিকায় সবার ওপরে ছিলেন তিনি। রাইট-সেন্টার-ব্যাকের পাশাপাশি প্রয়োজনে রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারেন কনসা।

এদিকে আর্সেনাল ইতোমধ্যেই বায়ার লেভারকুসেন থেকে ধার শেষে পিয়েরো হিনকাপিয়েকে স্থায়ীভাবে দলে নিয়েছে। এছাড়া গ্যাব্রিয়েল, রিকার্দো কালাফিওরি, ক্রিস্তিয়ান মোসকেরা, জুরিয়েন টিম্বার ও বেন হোয়াইটও সেন্টার-ব্যাকের বিকল্প হিসেবে রয়েছেন।

টিটিটি/আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow