নদী ওপর ঝুলে থাকা বিদ্যুতের তার কেড়ে নিলো দুই তরুণের প্রাণ

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)। প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে

নদী ওপর ঝুলে থাকা বিদ্যুতের তার কেড়ে নিলো দুই তরুণের প্রাণ

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে নৌকা ভ্রমণ শেষে ফেরার পথে ঝুলে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় বংশাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শেরপুর জেলার হাসমতের ছেলে জিকুল (১৮) এবং রংপুর জেলার সাজ্জাদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গাজীপুরের ভাওয়াল এলাকা থেকে প্রায় ৪০ জন যুবক নৌকাযোগে মির্জাপুরের মহেড়া জমিদারবাড়ি ভ্রমণে আসেন। সেখান থেকে ফেরার পথে থলপাড়া এলাকায় নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এলে নৌকায় থাকা ছয়জন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিকুল ও সাজ্জাদকে মৃত ঘোষণা করেন। আহত চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মির্জাপুর থানার এসআই রাশেদ ফজল বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আব্দুল্লাহ আল নোমান/কেএইচকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow