নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় কালিহরকান্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারসংলগ্ন সেতুর কাছে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পূর্বধলা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, নবজাতকের মরদেহটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং ইট দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এইচ এম কামাল/এমএস

নদী থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

নেত্রকোনার পূর্বধলায় কালিহরকান্দা নদী থেকে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হোগলা ইউনিয়নের হাটখলা বাজারসংলগ্ন সেতুর কাছে নদীতে একটি নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পূর্বধলা থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নবজাতকের মরদেহটি একটি কালো শার্টে মোড়ানো ছিল এবং ইট দিয়ে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘কে বা কারা নবজাতকের মরদেহ নদীতে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ এম কামাল/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow