নদীতে ভাসছিল নবজাতকের মরদেহ
নেত্রকোণা কেন্দুয়ায় সুতী সাইডুলী নদীতে ভাসমান অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের সুতী সাইডুলী নদীর কোনাপাড়া ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার মৃত শিশুটি ছেলে বাচ্চা।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, কোনাপাড়া ফেরিঘাট এলাকায় এক নবজাতকের মরদেহ নদীর পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নবজাতকটি ছেলে বাচ্চা। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তদন্ত শুরু করা হয়েছে।