নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
শরীয়তপুরের নড়িয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। নিহত রাজিব শেখ ওই এলাকার হারুন শেখের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ একটি শিশুকন্যা রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজিব শেখ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরেও তিনি কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তার শরীরসহ নানা জায়গায় ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। বিষয়টি নিয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ূম বলেন, মাইজপাড়া এলাকায় নদীতে মাছ শিকারের সময় এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আমরা ওই ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছি। ওই পরিবারটির পাশে যে কোনো প্
শরীয়তপুরের নড়িয়ায় নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে রাজিব শেখ (৩৬) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকার কীর্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত রাজিব শেখ ওই এলাকার হারুন শেখের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ একটি শিশুকন্যা রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাজিব শেখ নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার দুপুরেও তিনি কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তার শরীরসহ নানা জায়গায় ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বিষয়টি নিয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ূম বলেন, মাইজপাড়া এলাকায় নদীতে মাছ শিকারের সময় এক জেলের বজ্রপাতে মৃত্যু হয়েছে। আমরা ওই ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা দিয়েছি। ওই পরিবারটির পাশে যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় থাকবে।
বিধান মজুমদার অনি/কেএইচকে/জেআইএম
What's Your Reaction?