নদীভাঙন রোধে ৯৬ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলছেন, নদীভাঙন থেকে সব মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দেব। সেখানে কোনো ধর্ম, মত দেখা হবে না। সবাইকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ করতে চাই। চার বছরের জন্য নদীভাঙন রোধে প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিটি কাজ বাস্তবায়ন করা হবে। দেশ চালাতে সব রাজনীতি শুধু ফ্যাসিস্ট ছাড়া সবার পরামর্শ নেওয়া হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না। শনিবার (৮ আগস্ট) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন বৃষ্টির অজুহাতে বেড়েছে সবজি-মাছের দাম ফরহাদ হোসেন আজাদ বলেন, যারা ১৭ বছর বাংলাদেশের মানুষদের উপর অন্যায়ভাবে দমন নিপীড়ন অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। ২৪-এর গণঅভ্যুত্থান মানুষ তার সব অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। বর্তমান সরকারে যারা আছি, আমরাও মানুষ। সরকার চালাতে গিয়ে ভুল হবে, সেই ভুলগুলো বিরোধীদল ধরিয়ে দেবে, যা আমরা শুধরে নেবো।

নদীভাঙন রোধে ৯৬ প্রকল্প হাতে নেওয়া হয়েছে

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলছেন, নদীভাঙন থেকে সব মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দেব। সেখানে কোনো ধর্ম, মত দেখা হবে না। সবাইকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ করতে চাই। চার বছরের জন্য নদীভাঙন রোধে প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিটি কাজ বাস্তবায়ন করা হবে। দেশ চালাতে সব রাজনীতি শুধু ফ্যাসিস্ট ছাড়া সবার পরামর্শ নেওয়া হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (৮ আগস্ট) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, যারা ১৭ বছর বাংলাদেশের মানুষদের উপর অন্যায়ভাবে দমন নিপীড়ন অত্যাচার চালিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। ২৪-এর গণঅভ্যুত্থান মানুষ তার সব অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। বর্তমান সরকারে যারা আছি, আমরাও মানুষ। সরকার চালাতে গিয়ে ভুল হবে, সেই ভুলগুলো বিরোধীদল ধরিয়ে দেবে, যা আমরা শুধরে নেবো।

বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ তুরে ধরে মন্ত্রী বলেন, বিএনপি সরকার ফ্যামিলি, কৃষককার্ড ইতোমধ্যে দেওয়া শুরু করছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সব সেক্টরগুলো ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, রাজনৈতিক দলের স্থানীয় নেতারাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow