নদীভাঙনে হুমকির মুখে ৯৭ কোটি টাকার সেতু

মাদারীপুরের শিবচর উপজেলার উৎরাইল-শিবচর সড়কে আড়িয়াল খাঁ নদীর ওপর ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটি নদীভাঙনের কারণে হুমকির মুখে পড়েছে। পশ্চিম প্রান্তে সেতুর নিচে আবারও নদীভাঙন শুরু হয়েছে। গত বর্ষায় একই স্থানে প্রায় ২০০ মিটার নদীতীর ভেঙে যাওয়ার পর চলতি বর্ষার শুরুতেই নতুন করে ভাঙন শুরু হওয়ায় সেতুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow