নদীর দিকে এবং আয়ুরেখা

নদীর দিকে মাঝেমধ্যে নদীর দিকে যাত্রা করতে ইচ্ছে হয়,এক উদ্দেশ্যহীন যাত্রা—পলি জমে থাকা ক্ষেতের ওপারে,ছোট ছোট খাল আর চরের সবুজ ঘাস পেরিয়েআমি পৌঁছে যেতে চাইফুল ও পাখির নীরব অভয়ারণ্যে। যেখানে কলকল সুরের নহরআমাকে ডেকে ফেরে—বিকেলের রক্তিম আভা মিশে যায়দূরের কোনো ঠিকানায়। আবছা অন্ধকার পেরিয়ে,সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসেআমি থেকে যেতে চাইআজন্ম জলমুগ্ধতায়। **** আয়ুরেখা একটি পাতা ঝরে পড়ছে—হলুদাভ,ধূসর,পরিণত পাতা। যেন খসে পড়ছি আমি—আমার আয়ুরেখা,স্রোতজ আয়ুরেখা;কনিষ্ঠ আঙুল থেকেযেন গড়িয়ে পড়ছেসময়ের হিসাবএ আমার অন্তযাত্রা। এসইউ

নদীর দিকে এবং আয়ুরেখা

নদীর দিকে

মাঝেমধ্যে নদীর দিকে যাত্রা করতে ইচ্ছে হয়,
এক উদ্দেশ্যহীন যাত্রা—
পলি জমে থাকা ক্ষেতের ওপারে,
ছোট ছোট খাল আর চরের সবুজ ঘাস পেরিয়ে
আমি পৌঁছে যেতে চাই
ফুল ও পাখির নীরব অভয়ারণ্যে।

যেখানে কলকল সুরের নহর
আমাকে ডেকে ফেরে—
বিকেলের রক্তিম আভা মিশে যায়
দূরের কোনো ঠিকানায়।

আবছা অন্ধকার পেরিয়ে,
সন্ধ্যার ঝিরিঝিরি বাতাসে
আমি থেকে যেতে চাই
আজন্ম জলমুগ্ধতায়।

****

আয়ুরেখা

একটি পাতা ঝরে পড়ছে—
হলুদাভ,
ধূসর,
পরিণত পাতা।

যেন খসে পড়ছি আমি—
আমার আয়ুরেখা,
স্রোতজ আয়ুরেখা;
কনিষ্ঠ আঙুল থেকে
যেন গড়িয়ে পড়ছে
সময়ের হিসাব
এ আমার অন্তযাত্রা।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow