নন্দীগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ পুরিয়া হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশ নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে কাশ্মীর আলী (২৮) কে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। একই অভিযানে নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত শামছুল হকের ছেলে জিয়াউল হক রুবেল (৪৬) কে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ পুরিয়া হেরোইন এবং নগদ ১৬ হাজার টাকা নগদসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্টে পাঠানো হয়। অদ্বৈত কুমার আকাশ ০১৭১৭-০১৮২২৮ নন্দীগ্রাম, বগুড়া। ১৫/০৮/২৬ ইং।

নন্দীগ্রামে ইয়াবা ও হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার

বগুড়ার নন্দীগ্রামে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ পুরিয়া হেরোইনসহ ২ মাদককারবারি গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশ নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে নন্দীগ্রাম পূর্বপাড়ার মোয়াজ্জেম হোসেনের ছেলে কাশ্মীর আলী (২৮) কে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে।

একই অভিযানে নন্দীগ্রাম দক্ষিণপাড়ার মৃত শামছুল হকের ছেলে জিয়াউল হক রুবেল (৪৬) কে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ পুরিয়া হেরোইন এবং নগদ ১৬ হাজার টাকা নগদসহ গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুইজনকে মাদকদ্রব্য ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) গ্রেপ্তারকৃতদের বগুড়া কোর্টে পাঠানো হয়।

অদ্বৈত কুমার আকাশ ০১৭১৭-০১৮২২৮ নন্দীগ্রাম, বগুড়া। ১৫/০৮/২৬ ইং।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow