নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা। সেসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, ডাঃ ফরহাদ আল কবির (আরএমও), ডাঃ জ্যোতির্ময় কবিরাজ, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ আবু নাঈম, ডাঃ মুমতাহিনা তাসনিম, ডাঃ নিশাত রিমা, ডাঃ মাহবুবা জান্নাত মুন্নী, ডাঃ ফারিহা খান চৈতী, ডাঃ মারইয়াম - মা- আরিজসহ সিনিয়র স্টাফ নার্স, মিট ওয়াইফ, ইপিআই ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। ​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১২৩টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আরা।

সেসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন, ডাঃ ফরহাদ আল কবির (আরএমও), ডাঃ জ্যোতির্ময় কবিরাজ, ডাঃ আরিফুল ইসলাম, ডাঃ আবু নাঈম, ডাঃ মুমতাহিনা তাসনিম, ডাঃ নিশাত রিমা, ডাঃ মাহবুবা জান্নাত মুন্নী, ডাঃ ফারিহা খান চৈতী, ডাঃ মারইয়াম - মা- আরিজসহ সিনিয়র স্টাফ নার্স, মিট ওয়াইফ, ইপিআই ইনচার্জ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল মাহমুদ লিটন জানান, এই কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার মোট ১২৩টি কেন্দ্রের (ক্যাম্পেইন) মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য একটি নীল রঙের ক্যাপসুল এবং ​১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow