নন্দীগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিস, উপজেলা বিএনপি ও নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার

নন্দীগ্রামে মহান স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে বগুড়ার নন্দীগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে সূর্যোদয়ের সাথে সাথে নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ সূচনা করা হয়।

এরপর নন্দীগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ড, নন্দীগ্রাম পৌরসভা, নন্দীগ্রাম থানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশন, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নন্দীগ্রাম জোনাল অফিস, উপজেলা বিএনপি ও নন্দীগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী, মুক্তিযোদ্ধা শাহজাহান আলী, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকৌশলী নূর নবী খান, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।

এরপর সকাল ৮টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজসহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। এছাড়াও নন্দীগ্রাম উপজেলার বিভিন্নস্থানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow