নবাবগঞ্জে এসএসসি-৮২ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

হৈ-হুল্লোড়, আড্ডা, সেলফিসহ আনন্দঘন পরিবেশে সারা দেশের এসএসসি-৮২ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দিনব্যাপী বিরাশিয়ান নবাবগঞ্জ ও দোহার উপজেলার বন্ধুদের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা আদনান প্যালেস পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।  নবাবগঞ্জের বিরাশিয়ান বন্ধু কৃষ্ণেন্দু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল হক, এফবিসিসিআই’র সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মেসবাহ উদ্দিন, সদস্যসচিব ফয়েজ আল মামুন, সদস্য নির্মল দেবনাথ, নেছার আহমেদ নভেল, আলী রমজান, মহসিন উদ্দিন পলাশ, অ্যাডভোকেট আমীর হোসেন, খবির উদ্দিন, আমীর হোসেন প্রমুখ। এ আয়োজনে সকাল থেকে উপস্থিত হয় বিরাশিয়ানসহ ৭ শতাধিক বন্ধু। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে ৪৫ বছর আগে এসএসসি দেওয়া ষাটোর্ধ সকল বন্ধুরা আনন্দে মেতে উঠেন। তারা বয়স ছাপিয়ে হারিয়ে যান নাচ, গান, আড্ডা, হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়ায়। এ যেন অচিনপুরে হারিয়ে যাওয়া বন্ধুদের গল্পের ম

নবাবগঞ্জে এসএসসি-৮২ ব্যাচের বন্ধুদের মিলনমেলা

হৈ-হুল্লোড়, আড্ডা, সেলফিসহ আনন্দঘন পরিবেশে সারা দেশের এসএসসি-৮২ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ এপ্রিল) দিনব্যাপী বিরাশিয়ান নবাবগঞ্জ ও দোহার উপজেলার বন্ধুদের উদ্যোগে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা আদনান প্যালেস পার্কে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নবাবগঞ্জের বিরাশিয়ান বন্ধু কৃষ্ণেন্দু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. সিরাজুল হক, এফবিসিসিআই’র সাবেক চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিরাশিয়ান বন্ধুদের মিলনমেলা উদযাপন কমিটির আহ্বায়ক মেসবাহ উদ্দিন, সদস্যসচিব ফয়েজ আল মামুন, সদস্য নির্মল দেবনাথ, নেছার আহমেদ নভেল, আলী রমজান, মহসিন উদ্দিন পলাশ, অ্যাডভোকেট আমীর হোসেন, খবির উদ্দিন, আমীর হোসেন প্রমুখ।

এ আয়োজনে সকাল থেকে উপস্থিত হয় বিরাশিয়ানসহ ৭ শতাধিক বন্ধু। দিনব্যাপী চলা এ অনুষ্ঠানে ৪৫ বছর আগে এসএসসি দেওয়া ষাটোর্ধ সকল বন্ধুরা আনন্দে মেতে উঠেন। তারা বয়স ছাপিয়ে হারিয়ে যান নাচ, গান, আড্ডা, হৈ-হুল্লোড়, খাওয়া-দাওয়ায়। এ যেন অচিনপুরে হারিয়ে যাওয়া বন্ধুদের গল্পের মতো। শেষ বিকেলে লটারি ড্রয়ের মধ্যে দিয়ে শেষ হয় নবাবগঞ্জের মিলনমেলা। 

২০২০ সালে বিরাশিয়ান বন্ধুদের সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর মুন্সীগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, কক্সবাজার, আগারগাঁওসহ দেশের অনেক স্থানে মিলনমেলা অনুষ্ঠিত হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow