সংবাদ প্রকাশের জেরে কালবেলার সাংবাদিকের ওপর হামলা
মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মো. মানিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। হামলার সময় তার স্ত্রী ও স্বজনকেও মারধর করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকায় অবৈধ মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মানিক। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার)। এর জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোনাবাড়ীর পথে বের হলে মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদারসহ কয়েকজন তাকে ঘিরে ফেলে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা লোহার রড, কাঠের বাটাম ও লাঠিসোঁটা দিয়ে মানিককে বেধড়ক মারধর করে। এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এ সময় তার স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২) ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। এতে
মাদকবিরোধী সংবাদ প্রকাশ করায় দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মো. মানিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিনি আহত হয়েছেন। হামলার সময় তার স্ত্রী ও স্বজনকেও মারধর করা হয় এবং নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) কালিয়াকৈর উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকায় অবৈধ মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মানিক। এ ঘটনায় ক্ষুব্ধ হন স্থানীয় সাবেক ইউপি সদস্য ও গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার)।
এর জের ধরে মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোনাবাড়ীর পথে বের হলে মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় তার গতিরোধ করা হয়। এ সময় রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদারসহ কয়েকজন তাকে ঘিরে ফেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, হামলাকারীরা লোহার রড, কাঠের বাটাম ও লাঠিসোঁটা দিয়ে মানিককে বেধড়ক মারধর করে। এতে তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়।
এ সময় তার স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২) ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে তাদেরও মারধর করা হয়। এতে রাসেল গুরুতর আহত হন।
অভিযোগ রয়েছে, হামলার সময় মানিকের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, পত্রিকার আইডি কার্ডসহ একটি ব্যাগ এবং নগদ প্রায় ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া তার স্ত্রীর গলার স্বর্ণের চেইনও নিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদারসহ ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী সাংবাদিক মো. মানিক বলেন, ‘আমি পেশাগত দায়িত্ব পালন করে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছি। এ কারণে পরিকল্পিতভাবে আমার ও পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ করলে সেটা তার বিষয়।’
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দাকার নাসির উদ্দিন জানান, ‘তিনি ছুটিতে আছেন। তবে বিষয়টি অবগত হয়েছেন এবং ডিউটি অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।’
What's Your Reaction?