‘ফেসবুক ইনকামে লাল বাত্তি’
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি রসিকতা ও সহজ-সরল কথাবার্তার জন্য বরাবরই পরিচিত। গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন। ছবির ক্যাপশনে রসিকতা করে কুদ্দুস বয়াতি বলেন, ‘ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস -গুলিস্তান ফুটপাত। (বি.দ্র. আমার আর কোন শাখা নাই।) আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।’ শৈশব থেকেই গান-বাজনার প্রতি গভীর অনুরাগ রয়েছে কুদ্দুস বয়াতির। দেশের বিভিন্ন অঞ্চলে তিনি মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেম তাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন। ১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি।
জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি রসিকতা ও সহজ-সরল কথাবার্তার জন্য বরাবরই পরিচিত। গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, তিনি ফুটপাতে বসে নতুন টাকার ‘ব্যবসা’ করছেন।
ছবির ক্যাপশনে রসিকতা করে কুদ্দুস বয়াতি বলেন, ‘ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস -গুলিস্তান ফুটপাত। (বি.দ্র. আমার আর কোন শাখা নাই।) আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।’
শৈশব থেকেই গান-বাজনার প্রতি গভীর অনুরাগ রয়েছে কুদ্দুস বয়াতির। দেশের বিভিন্ন অঞ্চলে তিনি মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেম তাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন।
১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানটির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান কুদ্দুস বয়াতি।
What's Your Reaction?