নবীগঞ্জ ও বাহুবলে বিএনপির পৃথক দুটি বৃহৎ সমাবেশ অনুষ্ঠিত
নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পৃথক দুটি বৃহৎ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির বিশেষ টিম গতকাল দুটি সমাবেশ করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী সেলের তত্ত্বাবধানে সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়। একটি অনুষ্ঠিত হয় বাহুবল উপজেলার মীরপুরে বিকেলে, অপরটি সন্ধ্যা পর নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়। দুটি সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ দুটিতে অনেক লোকের সমাগম হয়। দলমত নির্বিশেষে জনতার ঢল নামে ধানের শীষের পক্ষে।গতকাল রবিবার বিকাল ৩টায় বাহুবল মীরপুর চৌমুহনীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতারা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরে করিম রেস্ট হাউজের জনসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে
নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় পৃথক দুটি বৃহৎ সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় বিএনপির বিশেষ টিম গতকাল দুটি সমাবেশ করেন। কেন্দ্রীয় বিএনপির নির্বাচনী সেলের তত্ত্বাবধানে সমাবেশ দুটি অনুষ্ঠিত হয়। একটি অনুষ্ঠিত হয় বাহুবল উপজেলার মীরপুরে বিকেলে, অপরটি সন্ধ্যা পর নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত হয়। দুটি সমাবেশে কেন্দ্রীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ দুটিতে অনেক লোকের সমাগম হয়। দলমত নির্বিশেষে জনতার ঢল নামে ধানের শীষের পক্ষে।
গতকাল রবিবার বিকাল ৩টায় বাহুবল মীরপুর চৌমুহনীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমদ চৌধুরী তুষার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নেতারা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপির মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়া।
সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ শহরে করিম রেস্ট হাউজের জনসভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গৌছ। বক্তব্য রাখেন, বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুর রহমান ফারছু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসলাম তরফদার তনু, রেজা কিবরিয়ার সহধর্মিণী সিমি কিবরিয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মুজিবুর রহমান শেফু, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মুকাদ্দিম চৌধুরী নিয়াজ, অ্যাডভোকেট মুদ্দত আলী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বয়েতুল্লাহ প্রমুখ।
বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, আপনারা একবার রেজাকে নির্বাচিত করেন, দেখবেন নবীগঞ্জ ও বাহুবলের উন্নয়ন কীভাবে হয়, সেটা দেখে অবাক হবেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের পাশে সবচেয়ে বেশি থাকবে দলটি। পাশাপাশি কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড বিতরণসহ তারা যে ফসল উৎপাদন করেন তার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। সাধারণ গরিব মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। নবীগঞ্জ ও বাহুবলে একজন পরিচ্ছন্ন মানুষ হলেন রেজা কিবরিয়া। স্বাধীনতার পর থেকে এই আসন অবহেলিত। তার উন্নয়নের জন্য রেজা নির্বাচিত হলে তিনি নিশ্চয়ই মন্ত্রীত্ব পাবেন, ইনশাআল্লাহ। তিনি মন্ত্রী হলে সবচেয়ে বেশি উপকৃত হবে নবীগঞ্জের মানুষ। উন্নয়নের জন্য রেজা কিবরিয়ার সহযোগী হয়ে আমরা কাজ করব।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের ন্যায্য অধিকার ও জীবনমান উন্নয়নে বিএনপি বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণ করবে। কৃষি খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় সংস্কার এনে কৃষকের ঘামঝরা শ্রমের সঠিক মূল্য নিশ্চিত করা হবে।
What's Your Reaction?