নব্বই দশকের গল্পের অনুপ্রেরণায় ফিল্ম 'মিশন ডিডিএলজে', মুক্তি কবে?
''আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি অবশ্যই 'মিশন ডিডিএলজে'-তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শকরা কনটেন্টটি দেখলে বুঝবেন। আর নামটা কেন 'ডিডিএলজে' সেটারও হিডেন মিনিং আছে, সেটাও দর্শক দেখতে বুঝবেন।'' ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হওয়া ওয়েব ফিল্ম 'মিশন ডিডিএলজে' নিয়ে এই কথাগুলো বলেছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক। শনিবার বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি এই সময়ে এসে সেই ধরণের গল্পগুলো আর পাই না। কিন্তু আগেকার গল্পগুলোর যখন কিছু কিছু কাজে বের হয়, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করে থাকেন।' আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, 'এই গল্পটা এই সময়ের কাপলদের কিন্তু তারা তাদের প্রেম মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরির অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে, সেই সাথে এখনকার বাবা-মায়েরাও এই গল্পটি দেখলে পছন্দ করবেন।' 'মিশন ডিডিএলজে'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন
''আমরা যারা ৮০ সালে জন্মেছি, ৯০ দশকে বেড়ে উঠেছি তাদের প্রেম বা ভালো লাগায় শাহরুখ খানের সিনেমার অনুপ্রেরণা থাকবেই। সেদিক থেকে বলতে পারি অবশ্যই 'মিশন ডিডিএলজে'-তে শাহরুখ খানের সিনেমার কিছুটা অনুপ্রেরণা পাবেন। তবে সরাসরি আমরা কপি করিনি। বাকিটা দর্শকরা কনটেন্টটি দেখলে বুঝবেন। আর নামটা কেন 'ডিডিএলজে' সেটারও হিডেন মিনিং আছে, সেটাও দর্শক দেখতে বুঝবেন।'' ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত হওয়া ওয়েব ফিল্ম 'মিশন ডিডিএলজে' নিয়ে এই কথাগুলো বলেছেন নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক।
শনিবার বিকেলে আইস্ক্রিন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 'আমরা যে লাভ স্টোরি দেখে বড় হয়েছি এই সময়ে এসে সেই ধরণের গল্পগুলো আর পাই না। কিন্তু আগেকার গল্পগুলোর যখন কিছু কিছু কাজে বের হয়, দর্শক সেগুলো খুব বেশি পছন্দ করে থাকেন।'
আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, 'এই গল্পটা এই সময়ের কাপলদের কিন্তু তারা তাদের প্রেম মজবুত করতে নব্বই দশকের লাভ স্টোরির অনুপ্রেরণা নেয়। আমার বিশ্বাস এখনকার জেনারেশন এই গল্প পছন্দ করবে, সেই সাথে এখনকার বাবা-মায়েরাও এই গল্পটি দেখলে পছন্দ করবেন।'
'মিশন ডিডিএলজে'র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী এবং লাবণ্য। তারাও এই কাজটি করে তৃপ্তি পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান। নাওভী বলেন, 'এই কনসেপ্টটা শুনে আমার কাছে মজার মনে হয়েছিল। গল্প দর্শকদের কানেক্ট করবে বলে আমি কনফিডেন্ট।'
লাবণ্য বলেন, 'এই গল্পে ৯০ দশকের লাভ স্টোরি আছে যা এই প্রজন্মের দর্শকদের কাছে নতুন মনে হবে। তারা এই কাজটি দেখে এনজয় করবে।'
'মিশন ডিডিএলজে' (ধ্রুব দিয়া'স লাভ জার্নি'- এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন আশেক হোসেন তন্ময়। তিনি জানান, এতে একটি হলুদের গান রয়েছে। গানটি আগামী বিয়ের মৌসুমে বিয়ে বাড়িতে সেলিব্রেট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
'মিশন ডিডিএলজে' মূলত রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শাহানা আফরোজ স্বপ্না, শারমিন সুলতানা শর্মী।
বর্তমানে চলছে এর পোস্ট প্রোডাকশনের কাজ। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের শেষদিকে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে 'মিশন ডিডিএলজে'।
What's Your Reaction?