নব্বই দশকের প্রেমের গল্পে ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেমের গল্পে ছিল অপেক্ষা, চিঠি, আবেগ আর সম্পর্কের অন্যরকম এক সরলতা। সেই সময়ের ভালোবাসার অনুভূতিকে আধুনিক আবহে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আইস্ক্রিনের নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে—ধ্রব দিয়াস লাভ জার্নি’তে। রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। নতুন এই জুটিকে ঘিরেই এগিয়েছে সিনেমাটির প্রেমের গল্প। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ ও শওকত শোভন। নির্মাতা জানান, নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরাই এই সিনেমার অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। তবে ‘মিশন ডিডিএলজে’ নামটির পেছনে রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। সেই গল্প কী, তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে। আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এর দৈর্ঘ্য ৮০ মিনিটের মতো। নতুন জুটি হিসেবে নাওভ

নব্বই দশকের প্রেমের গল্পে ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেমের গল্পে ছিল অপেক্ষা, চিঠি, আবেগ আর সম্পর্কের অন্যরকম এক সরলতা। সেই সময়ের ভালোবাসার অনুভূতিকে আধুনিক আবহে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আইস্ক্রিনের নতুন ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে—ধ্রব দিয়াস লাভ জার্নি’তে। রোমান্টিক কমেডি ঘরানার এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

গল্পের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী ও লাবণ্য। নতুন এই জুটিকে ঘিরেই এগিয়েছে সিনেমাটির প্রেমের গল্প। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ ও শওকত শোভন।

নির্মাতা জানান, নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে বর্তমান সময়ের দর্শকদের কাছে নতুনভাবে তুলে ধরাই এই সিনেমার অন্যতম উদ্দেশ্য। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে।

তবে ‘মিশন ডিডিএলজে’ নামটির পেছনে রয়েছে একটি ‘হিডেন স্টোরি’। সেই গল্প কী, তা এখনই প্রকাশ করতে চান না নির্মাতা। পুরো বিষয়টি জানতে দর্শকদের ওয়েব ফিল্মটি দেখতে হবে। আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, ‘এর দৈর্ঘ্য ৮০ মিনিটের মতো। নতুন জুটি হিসেবে নাওভী এবং লাবণ্য দারুণ করেছেন। তাদের রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে বলে আমার বিশ্বাস। একই সঙ্গে গল্পটি দর্শকদের অন্যরকম আনন্দ দেবে।’ 

সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে। পোস্ট প্রোডাকশনের কাজও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ প্রডিউসার আশিক তন্ময়। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ দিকে আইস্ক্রিনে মুক্তি পাবে ‘মিশন ডিডিএলজে—ধ্রব দিয়াস লাভ জার্নি’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow