হামলা বন্ধে কোনো অনুরোধ করেনি ইরান, ট্রাম্পের দাবি নাকচ

যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। খবর টাইমস অব ইসরায়েলের। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে নাম প্রকাশ না করা সামরিক সূত্রগুলো ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দেয়। তাদের অভিযোগ, উপসাগরীয় অঞ্চলের নেতাদের ওপর চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের উদ্দেশ্যেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিয়েছেন। ওই সূত্রগুলো দাবি করেছে, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা সতর্ক করে বলেছে, যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে তা হবে চূড়ান্ত এবং এতে প্রকৃত শক্তিধর কে, তা স্পষ্ট হয়ে যাবে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতার মৌলিক কাঠামো তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল।

হামলা বন্ধে কোনো অনুরোধ করেনি ইরান, ট্রাম্পের দাবি নাকচ
যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল; যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের সামরিক কর্মকর্তারা। খবর টাইমস অব ইসরায়েলের। রোববার (২ আগস্ট) দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত মন্তব্যে নাম প্রকাশ না করা সামরিক সূত্রগুলো ট্রাম্পের বক্তব্যকে মিথ্যা বলে আখ্যা দেয়। তাদের অভিযোগ, উপসাগরীয় অঞ্চলের নেতাদের ওপর চাপ সৃষ্টি ও অর্থ আদায়ের উদ্দেশ্যেই ট্রাম্প এ ধরনের বক্তব্য দিয়েছেন। ওই সূত্রগুলো দাবি করেছে, ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। তারা সতর্ক করে বলেছে, যদি আবার যুদ্ধ শুরু হয়, তবে তা হবে চূড়ান্ত এবং এতে প্রকৃত শক্তিধর কে, তা স্পষ্ট হয়ে যাবে। এর আগে ট্রাম্প ঘোষণা দেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন হামলা আপাতত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তার দাবি, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতার মৌলিক কাঠামো তৈরি হয়েছে। পাশাপাশি যুদ্ধ বন্ধে সমঝোতার অংশ হিসেবে ইরান লড়াই থেকে সরে আসতে চেয়েছিল এবং হামলা বন্ধ করতে অনুরোধ করেছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণ ও নিঃশর্তভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক হুমকিরও অবসান ঘটবে। ট্রাম্পের এ ঘোষণার আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে টেলিফোনে কথা বলেন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের দাবি, ওই আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও বাড়াতে পারে এমন আশঙ্কার কথা ট্রাম্পকে জানান সৌদি যুবরাজ। সূত্র : টাইমস অব ইসরায়েল  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow