নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনা: প্রধান আসামি নূরাসহ আরও গ্রেফতার ২

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের অন্য এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার নূরা ও হযরত আলীকে গ্রেপ্তারের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে । এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকালে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার ম

নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনা: প্রধান আসামি নূরাসহ আরও গ্রেফতার ২

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে এবং হযরত আলী নামের অন্য এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এই ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। শুক্রবার নূরা ও হযরত আলীকে গ্রেপ্তারের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৭ জন গ্রেপ্তার হয়েছে ।

এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি। শুক্রবার রাতে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বৃহস্পতিবার সকালে জেলার মহিষাশুড়া ইউনিয়নের একটি সরিষা খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ১৫ দিন আগেও ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। সেই ঘটনার বিচার চাইতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে আসামিরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow