নরসিংদীতে ২২ শহীদ পরিবারকে জামায়াতের অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীতে জুলাই শহীদদের ২২ পরিবারের মাঝে অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শাখা। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ অনুদান ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুদানের মধ্যে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা, ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, সদর আমীর মাহফুজ ভূঁইয়া, শহর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের পরিবারকে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ

নরসিংদীতে ২২ শহীদ পরিবারকে জামায়াতের অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ

নরসিংদীতে জুলাই শহীদদের ২২ পরিবারের মাঝে অনুদান ও ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী শাখা। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শহীদ পরিবারের সদস্যদের হাতে এ অনুদান ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুদানের মধ্যে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা, ঈদ উপহার ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মাওলানা মুসলেহুদ্দীন, সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন, সহকারী সেক্রেটারি মকবুল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম, শিবপুর উপজেলা আমীর মোস্তাফিজুর রহমান কাউছার, সদর আমীর মাহফুজ ভূঁইয়া, শহর আমীর আজিজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন আন্দোলনে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের পরিবারকে সহযোগিতা করা সমাজের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow