নর্দমায় পড়ে আহত ইমরান খানের বোন
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নুরিন মঙ্গলবার রাওয়ালপিন্ডির দাহগাল নাকা এলাকায় নির্মাণাধীন পয়ঃনিষ্কাশন লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন। জানা গেছে, খোঁড়াখুঁড়ির জায়গা পার হতে গিয়ে তিনি পা পিছলে খননের ভেতরে পড়ে যান। এতে তার হাত, পা ও নাকে আঘাত লাগে। উদ্ধারকর্মী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তার সঙ্গে থাকা আরেক নারীও পড়ে গিয়ে আহত হন। খবর জিওটিভি নিউজের। নুরিন তার অন্যান্য বোন ও কয়েকজন নারীসহ আদিয়ালা কারাগারে আটক ইমরান খানের সঙ্গে দেখা করতে দাহগাল নাকায় যান। পুলিশ তাদের গাড়ি চেকপোস্টে থামিয়ে দিলে তারা হেঁটে নির্মাণস্থল পার হওয়ার চেষ্টা করেন। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে। ইমরান খানের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে সাক্ষাতের দাবি জানানো হচ্ছে, বিশেষ করে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ দাবি জোরাল হচ্ছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত। এ রোগ সাধারণত বয়স্কদের মধ্যে বেশি
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নুরিন মঙ্গলবার রাওয়ালপিন্ডির দাহগাল নাকা এলাকায় নির্মাণাধীন পয়ঃনিষ্কাশন লাইনের ওপর দিয়ে পার হওয়ার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন।
জানা গেছে, খোঁড়াখুঁড়ির জায়গা পার হতে গিয়ে তিনি পা পিছলে খননের ভেতরে পড়ে যান। এতে তার হাত, পা ও নাকে আঘাত লাগে। উদ্ধারকর্মী ও উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তার সঙ্গে থাকা আরেক নারীও পড়ে গিয়ে আহত হন। খবর জিওটিভি নিউজের।
নুরিন তার অন্যান্য বোন ও কয়েকজন নারীসহ আদিয়ালা কারাগারে আটক ইমরান খানের সঙ্গে দেখা করতে দাহগাল নাকায় যান। পুলিশ তাদের গাড়ি চেকপোস্টে থামিয়ে দিলে তারা হেঁটে নির্মাণস্থল পার হওয়ার চেষ্টা করেন। সেসময়ই এই দুর্ঘটনা ঘটে।
ইমরান খানের পরিবারের পক্ষ থেকে তার সঙ্গে সাক্ষাতের দাবি জানানো হচ্ছে, বিশেষ করে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে সরকার ও বিরোধী জোটের মধ্যে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ দাবি জোরাল হচ্ছে।
সুপ্রিম কোর্টে জমা দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (সিআরভিও) নামের একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত। এ রোগ সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদরোগের মতো হৃদ্রোগজনিত ঝুঁকির সঙ্গে রোগটি সম্পর্কিত।
What's Your Reaction?