নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযানে নিহত ইরাকি প্রশিক্ষকরা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আইএসবিরোধী যৌথ অভিযানে আইএসের হয়ে কাজ করা কয়েকজন ইরাকি প্রশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। খবরে বলা হয়, নিহত ইরাকি প্রশিক্ষকরা আইএস সদস্যদের সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বে ছিলেন। অভিযানের আগে তারা দুই দিনের মধ্যে এলাকা ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলেও দাবি করা হয়েছে। সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে চালানো বিমান হামলা ও স্থল অভিযানে আইএসের ১৭৫ নেতা ও সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই অভিযানগুলো নাইজেরীয় বাহিনী ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে। সূত্র : শাফাক নিউজ  

নাইজেরিয়ায় আইএসবিরোধী অভিযানে নিহত ইরাকি প্রশিক্ষকরা

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আইএসবিরোধী যৌথ অভিযানে আইএসের হয়ে কাজ করা কয়েকজন ইরাকি প্রশিক্ষক নিহত হয়েছেন। বুধবার সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, নিহত ইরাকি প্রশিক্ষকরা আইএস সদস্যদের সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়ার দায়িত্বে ছিলেন। অভিযানের আগে তারা দুই দিনের মধ্যে এলাকা ছাড়ার পরিকল্পনা করেছিলেন বলেও দাবি করা হয়েছে।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে চালানো বিমান হামলা ও স্থল অভিযানে আইএসের ১৭৫ নেতা ও সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই অভিযানগুলো নাইজেরীয় বাহিনী ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় পরিচালিত হয়েছে বলে স্থানীয় সূত্রগুলো উল্লেখ করেছে। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow