‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

প্রধানমন্ত্রী তারেক রাহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, নাক টিপ দিলে দুধ বের হয় পাটোয়ারীর, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে। সোমবার (২৭ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।  বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন হয়নি।  এ সময় এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনেছেন সংসদ সদস্য শওকতুল ইসলাম। পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহসভাপতি আব্দুল জলিল জামাল, স

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

প্রধানমন্ত্রী তারেক রাহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেছেন, নাক টিপ দিলে দুধ বের হয় পাটোয়ারীর, সে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। 

বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে। গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন হয়নি। 

এ সময় এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা শুনেছেন সংসদ সদস্য শওকতুল ইসলাম। পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মোশারফ আলী, আপ্তাব উদ্দিন, ফিরুজ আলী, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow