নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

ইরানে হামলার আশঙ্কার মধ্যেই নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলেছে ওয়াশিংটন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনাতেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। তার একদিন পরেই নাগরিকদের এই নির্দেশ দিলো ওয়াশিংটন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যুক্তরাষ্ট্র বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন। এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের জানান, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন আজই চলে যান। দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেন, যে দেশেরই প্লেনের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন। অন্যদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি বৃহস্পতিবার জেনেভায় আলোচনার পরপরই জরুরি ভিত্তিতে ওয়া

নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

ইরানে হামলার আশঙ্কার মধ্যেই নিজ নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়ার নির্দেশ দিলো যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে আপাতত ইসরায়েলে ভ্রমণ না করতেও বলেছে ওয়াশিংটন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে তৃতীয় দফার আলোচনাতেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি ইরান ও যুক্তরাষ্ট্র। তার একদিন পরেই নাগরিকদের এই নির্দেশ দিলো ওয়াশিংটন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় যুক্তরাষ্ট্র বলেছে, যতক্ষণ বাণিজ্যিক বিমান চালু আছে, সেই সময়ের মধ্যে ইসরায়েল ছাড়ার পরিকল্পনা করুন।

এর আগে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের জানান, যারা ইসরায়েল ছাড়তে চান তারা যেন আজই চলে যান।

দূতাবাসের স্টাফদের কাছে পাঠানো ইমেইলে হুকাবি বলেন, যে দেশেরই প্লেনের টিকিটের পাবেন সেখানকার টিকিট কাটুন। এরপর সেখান থেকে যুক্তরাষ্ট্রে চলে যাবেন। কিন্তু আগে ইসরায়েল থেকে বের হওয়ার ব্যবস্থা করুন।

অন্যদিকে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আলবুসাইদি বৃহস্পতিবার জেনেভায় আলোচনার পরপরই জরুরি ভিত্তিতে ওয়াশিংটনে উড়ে যান। তিনি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। তার লক্ষ্য, ট্রাম্প প্রশাসনকে ইরানে সামরিক হামলা থেকে বিরত রাখতে শেষবারের মতো কূটনৈতিক প্রচেষ্টা চালানো।

জানা গেছে, ওয়াশিংটনে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক করবেন। আলবুসাইদির ধারণা- পর্যাপ্ত অগ্রগতি হয়েছে, তাই এখনই হামলা হলে সেটি আলোচনার গতি থামিয়ে দেবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow